ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘প্যারিসে প্রাপ্য সম্মান পায়নি মেসি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩১, ১৪ জুন ২০২৩
‘প্যারিসে প্রাপ্য সম্মান পায়নি মেসি’
ছবি- সংগৃহীত

অনেক স্বপ্ন নিয়েই প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি দিয়েছিলেন লিওনেল মেসি। এজন্য ভালোবাসার শহর প্যারিসও সর্বোচ্চটা উজার করে দিয়ে গ্রহণ করেছিল তাকে। তবে মৌসুম শেষে স্বপ্ন পূরণ হয়নি দু’পক্ষের কারোরই। উল্টো তিক্ততায় শেষ হয়েছে মেসি-পিএসজির সম্পর্ক।

পিএসজি অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেসি। খুব শিগগিরই মেজর লিগ সকারের ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলবেন তিনি। তার মতো কিংবদন্তির এভাবে চলে যাওয়ায় অখুশি কিলিয়ান এমবাপ্পেও। ফরাসি তারকার মতে, মেসি প্রাপ্য সম্মান পাননি ফ্রান্সে।

ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেতা দেলো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘বুঝতে পারছি না মেসির চলে যাওয়ায় মানুষ কেন এত স্বস্তি পাচ্ছে। সে ফ্রান্সে প্রাপ্য সম্মান পায়নি।’

Advertisement

পিএসজিতে মেসির সঙ্গে দুই মৌসুম খেলেছেন এমবাপ্পে। সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে লিওকে সেরা খেলোয়াড়ও বলেছেন তিনি। ২৪ বছর বয়সী তারকা বলেন, ‘সে (মেসি) ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। মেসির মতো খেলোয়াড়ের এভাবে চলে যাওয়া কখনো ভালো খবর নয়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!