ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

বোল্ড হয়েও ‘নট আউট’ শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ১৪ জুন ২০২৩
বোল্ড হয়েও ‘নট আউট’ শান্ত
নাজমুল হোসেন শান্ত

এ যেন শান্তর দিন। ভাগ্য বোধ হয় একেই বলে। আফগান পেসারকে পুল করতে গিয়ে বোল্ড হলেন। চলে গিয়েছিলেন সাজঘরেও। সেখান থেকে আম্পায়ার ডেকে পাঠালেন তাকে। ফিরে এসে ঠিকই ব্যাট করছেন টাইগার ব্যাটার। কারণ বলটি যে ছিল অবৈধ, অর্থাৎ ‘নো’!

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে এমনই ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। যেখানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ তিন উইকেটে ২৬৫ রান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত নিজাত মাসুদের করা প্রথম ডেলিভারিতেই উইকেটকিপারের গ্লাভসে ধরা পড়েন ১ রান করা জাকির। শুরুর এই ধাক্কা সামলে প্রথম সেশন নির্বিঘ্নে পার করেন জয় ও নাজমুল হোসেন শান্ত।

দিনের প্রথম সেশনেই ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন শান্ত। আর দ্বিতীয় সেশনে ফিফটির দেখা পান জয়। ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে দৌড়ে ৫ রান নিয়ে ফিফটি পূরন করেন তিনি। তার ফিফটির সময় অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হন ক্রিকেটভক্তরা।

জহিরের করা সেই বলটি কাট করে থার্ড ম্যান অঞ্চলে পাঠান জয়। দৌড়ে সহজেই ২ রান নেন তিনি ও শান্ত। এ সময় ওভার থ্রো হলে আরো এক রান নেন দুজন। আফগান ফিল্ডারদের ব্যর্থতায় আরেকটি ওভার থ্রো আসে। যার ফলে আরো ২ রান নেন তারা। এর মাঝে ফিফটিও পূরণ করেন টাইগার ওপেনার।

এর একটু পরই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান শান্ত। হামজার বলে সিঙ্গেল নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। সেঞ্চুরি করতে ১১৮ বল খেলেন এ ব্যাটার। তার মতো সেঞ্চুরির পথে ছিলেন জয়ও। তবে ব্যক্তিগত ৭৬ রানে রহমত শাহের স্পিনে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন এ ওপেনার।

তৃতীয় সেশনের শুরুতেই ফেরেন মুমিনুল হক। এ ব্যাটার ১৪ রানের বেশি করতে পারেননি। তার কিছু পরে মাসুদের বলে বোল্ড হয়েছিলেন শান্ত। তবে নো বলের কল্যাণে জীবন পান তিনি। বর্তমানে ১৪৫ রানে ব্যাট করছেন এ ব্যাটার। অন্যপ্রান্তে মুশফিকুর রহিম অপরাজিত ৫ রানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!