ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেখানে সবার আগে মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ১২ জুন ২০২৩
যেখানে সবার আগে মুশফিক!
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট উপলক্ষে আজ দ্বিতীয় দিনের অফিশিয়াল অনুশীলন ছিল বাংলাদেশ দলের। সোমবার বৃষ্টির দিনে সবার আগে মাঠে প্রবেশ করেন ব্যাটার মুশফিকুর রহিম। মাঠে এসেই প্রথমে যান উইকেট দেখতে। টানা কয়েক ঘন্টা বৃষ্টির পর কিছু সময়ের জন্য সেন্টার উইকেট খোলা ছিল। এ সময়ে উইকেট দেখে তারপর কথা বলেন মাঠের কিউরেটর ও মাঠ কর্মীদের সঙ্গে।

কঠিন পরিশ্রমী হিসেবে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের আলাদা খ্যাতি রয়েছে। আজও তিনি এর ব্যতিক্রমী হননি। নিজেকে প্রস্তুত করতে সবার আগেই মাঠে প্রবেশ করেন তিনি।

বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুপুর ২ টা থেকে। তার ঠিক এক ঘণ্টার বেশি সময় আগে একাই মাঠে প্রবেশ করেন মুশফিক। বেলা ১২টা ৫৩ মিনিট, বাংলাদেশের স্কোয়াডের প্রথম ক্রিকেটার হিসেবে মাঠে নামলেন মুশফিকুর রহিম। বৃষ্টি শেষে উইকেট ও গ্রাউন্ড পরিচর্যায় তখন ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা।

Advertisement

মুশফিক সেন্টার উইকেটের পাশে দাঁড়িয়ে থাকা বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে ২-১ মিনিট কথা বলে উইকেট দেখতে থাকেন। গামিনির পাশাপাশি মাঠ কর্মীদের থেকেও মুশফিককে কিছু একটা শুনতে দেখা যায়।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!