ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতিহাস গড়ে যা বললেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ১২ জুন ২০২৩
ইতিহাস গড়ে যা বললেন জকোভিচ
ছবি- সংগৃহীত

ফরাসি ওপেনে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছেন নোভাক জকোভিচ। এর মধ্যে দিয়ে ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে রাফায়েল নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যাম টপকে গেছেন এ সার্বিয়ান টেনিস তারকা।

নিজের ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে জকোভিচ বলেন, ‘এই অর্জন তার নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না।’

রোববার (১২ জুন) রোলাঁ গাঁরোয় ফরাসি ওপেনের ফাইনালে নরওয়ের কাসপের রুডকে হারিয়ে সবাইকে ছাড়িয়ে যান জকোভিচ। পুরুষ এককে নাদালের রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন ৩৬ বছর বয়সী জকোভিচ। 

Advertisement

তিনি বলেন, ‌‘আমি খুবই সৌভাগ্যবান যে আমার জীবনে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি। অবিশ্বাস্য। সাত বছর বয়সে স্বপ্ন দেখছিলাম, একদিন আমি উইম্বলডন জিতব এবং বিশ্বের এক নম্বর হব। এখানে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞ এবং ধন্য।’

তরুণদের বার্তা দিয়ে তিনি আরো বলেন, ‘আমি মনে করি, আমার নিজের ভাগ্য তৈরি করার ক্ষমতা আমার ছিল। আমি প্রত্যেক যুবককে বলতে চাই, যদি তুমি ভালো ভবিষ্যত চাও তাহলে নিজেই এটি তৈরি করতে পারো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!