আগামী ১০ জুন বাংলাদেশের মাটিতে পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে আফগানিস্তান দলের নেতৃত্ব ভার কাঁধে উঠেছে হাসমতউল্লাহ শাহিদীর।
এদিকে চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না রশিদ। অবশ্য তৃতীয় ওয়ানডেতে আফগান একাদশে ফিরেছেন তিনি। তবে টাইগারদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে জায়গা হারিয়েছেন এ লেগ স্পিনার।
.png)
আগামী ১৪ জুন থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। খেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টা থেকে।
এরপর ১৬ দিন বিরতি দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেখানে ৫, ৮ ও ১১ জুলাইয়ে তিন ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বেলা ২টায়।
ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।
রিজার্ভ: জিয়া উর রহমান আকবর, নূর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমদ শিরজাদ।