এরই মধ্যে দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে কাতার বিশ্বকাপজয়ী দলটি। দলে থাকা গঞ্জালো মন্টিয়েল গুরুতর ইনজুরিতে পড়ায় এশিয়া সফর থেকে ছিটকে গেছেন।
লা লিগার শেষ ম্যাচে খেলতে নেমে ম্যাচের ৭ম মিনিটেই পেশির ইনজুরিতে পড়েন মন্টিয়েল। চোট গুরুতর হওয়ায় আর মাঠে নামতে পারেননি এই আর্জেন্টাইন রাইট ব্যাক।
.png)
এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন মন্টিয়েল। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে শেষ শটটি নেন তিনি। ফ্রান্সের গোলরক্ষক লরিসকে ফাঁকি দিয়ে মন্টিয়েল লক্ষ্যভেদ করার পরই তৃতীয় বিশ্বকাপ জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি হবে চীনের বেইজিংয়ে। এছাড়া ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচটি হবে জাকার্তায়।