ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদির যে ক্লাবে যোগ দিলেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৬, ৫ জুন ২০২৩
সৌদির যে ক্লাবে যোগ দিলেন বেনজেমা
ছবি- সংগৃহীত

আগামী ২০২৪ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল করিম বেনজেমার। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই স্প্যানিশদের ডেরা ছাড়লেন এই ফরাসি উইঙ্গার। 

সামাজিক মাধ্যম ও  ফরাসি গণমাধ্যমে কয়েক দিন ধরেই গুঞ্জন রটেছিল, রিয়াল মাদ্রিদ ছাড়বেন বেনজেমা। ফরাসি তারকার সম্ভাব্য ক্লাব হিসেবে সৌদির আল ইত্তিহাদের নাম শোনা যাচ্ছিল। শুরুতে বিষয়টি গুঞ্জন থাকলেও অবশেষে সেটিই সত্য হলো। 

সোমবার দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও বলেন, এরই মধ্যে সৌদির ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেনজেমা!

Advertisement

বারবার ইনজুরি ও মৌসুমে আশানুরূপ দলীয় সফলতা না পাওয়ায় মাদ্রিদে করিম বেনজেমা অধ্যায় শেষ হওয়ার গুঞ্জন ওঠে। তার ওপর মৌসুম শেষেই সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে লস ব্লাঙ্কোসদের চুক্তির মেয়াদ শেষ। 

তবে একাদশে আসা-যাওয়ার মাঝেও রিয়ালের হয়ে ৩০টি গোল করেছেন বেনজেমা। ফলে বয়স বাড়লেও, এই তারকা উইঙ্গার বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। এর মাঝেই হুট করে সৌদি আরবের ক্লাব থেকে উচ্চ বেতনে যোগ দেওয়ার প্রস্তাব পান তিনি। 

জানা গেছে, বেনজেমাকে গত শুক্রবারই সৌদি ক্লাব আল ইত্তিহাদ এই প্রস্তাব দিয়েছিল। 

রোমানিও আরো বলেন, বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরোতে আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদির ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন বেনজেমা। এছাড়া সুযোগ থাকছে চুক্তি নবায়নের। 

মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন বেনজেমা। এরপর সৌদিতে পাড়ি জমাবেন ফরাসি এই তারকা ফুটবলার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!