অন্যদিকে একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনের দল শেষ মুহূর্তে গোল হজম করায় দুই নম্বরে থেকে আসর শেষ করেছে রিয়াল।
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা ৪৯ মিনিটে এগিয়ে যায় বিলবাও। গোল করেন সানসেট। আন্দের এররেরার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শট নেন ওইহান সানসেট। কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। ফিরতি শটে আর পারেননি তিনি, জাল খুঁজে নেন সানসেট।
.png)
খেলার ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বেনজেমা। এই গোলে ক্লাবের হয়ে তার গোলসংখ্যা দাড়ালো ৩৫৪টি। ওই গোলের পর পরই মাঠ ছাড়েন ফরাসি এই স্ট্রাইকার। দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান রিয়াল সমর্থকরা।
এই ড্রয়ে ৩৮ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।