গত ২৯ মে ছিল এভারেস্ট দিবস। ১৯৫৩ সালের এই দিনেই এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্ট প্রথমবারের মতো জয় করেছিলেন। এভারেস্ট দিবসে দুই বছর পরপর ‘তেনজিং-হিলারি এভারেস্ট ম্যারাথন’ আয়োজন করা হয়।
নেপাল সরকারের সহায়তায় হিমালয়ান এক্সপিডিশন এর আয়োজক। এটিই পৃথিবীর সবচেয়ে উঁচু ট্রেইল ম্যারাথন। সেখানেই অংশ নিয়েছিলেন মনিরুজ্জামান। এভারেস্ট ম্যারাথন শেষ করে গত ১ জুন ঢাকায় ফিরে এসেছেন তিনি।
.png)
শুধু সাঁতার ও দৌড় নয়, এর পাশাপাশি সমাজসেবার প্রতিও মো. মনিরুজ্জামানের ঝোঁক আছে। ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন গৌরনদী প্রতিবন্ধী স্কুল। তিনি বললেন, ‘বিশেষ এই স্কুলে ১৬০ জন প্রতিবন্ধী ছেলেমেয়ে পড়াশোনা করে।’
তিনি আরো বলেন, ‘আমার বাবা ২০০৪ সালে গৌরনদীতে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্কুলের আয় প্রতিবন্ধী স্কুলে ব্যয় করি। আমরা ভাইবোনেরাও অর্থ দিয়ে থাকি।’
মো. মনিরুজ্জামানের আগে এভারেস্ট ম্যারাথনে অংশ নিয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর পাল ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মোহাম্মদ মহসীন। এই দুজনই ২০১৯ সালের ২৯ মে এভারেস্ট ম্যারাথনের ৪২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।