ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ওয়ানডেতে তিনে থেকেও সন্তুষ্ট নন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ৩ জুন ২০২৩
ওয়ানডেতে তিনে থেকেও সন্তুষ্ট নন তামিম
ছবি: সংগৃহীত

বর্তমানে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান তৃতীয়। লাল-সবুজের প্রতিনিধিদের উপরের আছে শুধুমাত্র নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে তিনে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও এতে সন্তুষ্ট নন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

শনিবার (৩ জুন) ওয়ানডে সুপার লিগের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম।

পরের অংশে অবশ্য ইতিবাচকতা নিয়েও বলেছেন তামিম। বিশ্বকাপের আগে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবে দল, আশা ওয়ানডে দলপতির। তামিম বলেন, ‘খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই (বিশ্বকাপে) করেছি। এই সিরিজ আছে, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে, এই সিরিজগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। যেসব জায়গায় দুর্বলতা আছে, ওইসব জায়গায় যতটুকু ভালো করা যায়।’

সুপার লিগে ১৭৫ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড শীর্ষে। কিন্তু বাংলাদেশ আর ইংল্যান্ডের পয়েন্ট সমানই, ১৫৫। নেট রানরেটের কারণে টাইগাররা তিনে, ইংল্যান্ড দুইয়ে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!