ইংলিশ ক্লাবগুলোর মধ্যে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের রয়েছে এই কৃতিত্ব। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের ট্রেবলের কীর্তিতে কেউ যেন ভাগ বসাতে না পারে সে মিশন নিয়ে নেমেছেন এরিক টেন হাগের শিষ্যরা। এরই মধ্যে ব্রুনো ফার্নান্দেজ সিটিকে হুমকি দিয়ে যুদ্ধের দামামাই বাজিয়ে দিয়েছেন। তাই আজ ওয়েম্বলিতে রোমাঞ্চকর এক ফাইনালের প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা।
সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি তুললে ম্যানইউ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ স্মিত হেসে জবাব দেন, ‘বিষয়টি আমরা খুব ভালো মতোই অবগত আছি। আমাদের ক্লাবের ইতিহাসটা (ট্রেবল) আমাদের জানা আছে। আমাদের সমর্থকরা চান না সিটিও তেমন কিছু করুক। আমাদের খেলোয়াড়দের জন্য ট্রফি উঁচিয়ে ধরাই প্রধান লক্ষ্য। আরেকটি ট্রফি জিততে পারলে মৌসুমটা ভালোভাবে হবে। তবে আমরা জানি, যদি আমরা এই ট্রফিটি জিততে পারি, তাহলে সিটির ট্রেবল ভেস্তে যাবে।’
.png)
ম্যানইউ যে তাদের ট্রেবলের স্বপ্ন গুঁড়িয়ে দিতে পারে, সেটি সিটি বস গার্দিওলাও আশঙ্কা করছেন। এ জন্যই তিনি এফএ কাপের ফাইনাল নিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন। লিগে চেলসির বিপক্ষে ম্যানইউর ৪-১ গোলের জয়টিতে তিনি খুব মনোযোগ দিয়েছেন।
চলতি মৌসুমে দারুণ খেলছে সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে, আজ ম্যানইউর বিপক্ষে এফএ কাপের ফাইনাল ও ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলবে দলটি। আজ জিতলে অনেকেই এগিয়ে যাবে গার্দিওলার শিষ্যরা। এ দুটি ফাইনাল জিততে পারলেই ১৯৯৯ সালে ফার্গুসনের ম্যানইউর গড়া ট্রেবলের কীর্তি স্পর্শ করবে সিটি।