দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আজ (মঙ্গলবার) মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবলের দুই পরাশক্তি আবাহনী ও মোহামেডান। কুমিল্লার মাঠে প্রথমার্ধে (২-০) গোলে এগিয়ে ছিল আবাহনী। আর দ্বিতীয়ার্ধে চমক দেখায় মোহামেডান। দিয়াবাতের গোলে সমতায় ফেরে মোহামেডান (২-২)।

.png)
বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫৮ মিনিটে দলকে সমতায় ফেরান মোহামেডানের মধ্যমনি মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। কামরুলের মাথা ছুয়ে আসা বল ডি-বক্সে ঢুকে গোল করেন তিনি। এর কিছুক্ষণ পর মোহামেডানের হয়ে আবারো দিয়াবাতের ঝলক দেখেন ফুটবলপ্রেমীরা।
ম্যাচের ৬০ মিনিটে নিজের জোড়া গোল করে মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে ( ২-২)। এবার বলের যোগান দাতা জাফর ইকবাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দলে সমান স্কোর ব্যবধানে খেলছে।