ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঢাকা ডার্বি: প্রথমার্ধে এগিয়ে আবাহনী

আসমাউল মুত্তাকিন, কুমিল্লা থেকে
প্রকাশিত: ১৬:১৪, ৩০ মে ২০২৩
ঢাকা ডার্বি: প্রথমার্ধে এগিয়ে আবাহনী
ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সবশেষ কবে ফাইনালে খেলেছিল তার জবাব পেতে হলে যেতে হবে ২০০৯ সালে। কোটি টাকার সুপার কাপের ফাইনালে সবশেষ এ হাইভোল্টেজ দ্বৈরথ দেখার সুযোগ পেয়েছিলেন দেশের ফুটবল সমর্থকরা।

দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আজ (মঙ্গলবার) মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবলের এ দুই পরাশক্তি। কুমিল্লার মাঠে প্রথমার্ধে (২-০) গোলে এগিয়ে রয়েছে ঢাকা আবাহনী।

Advertisement

আজ খেলার শুরু থেকেই মোহামেডানের রক্ষণভাগে আক্রমণ চালায় আবাহনী। একের পর এক আক্রমণে সাদা-কালোদের রক্ষনকে ব্যস্ত রাখে ঢাকার আকাশি-নীলরা। ম্যাচে যেভাবে প্রতিদ্বন্দ্বীতা আশা করছিল উপস্থিত দর্শক, সেটি হয়নি। উল্টো আবাহনী মোহামেডানের উপর চড়াও হয়।

খেলার ২ মিনিটে আরিফ হোসেনের লম্বা থ্রো ইন হেডে ক্লিয়ার করতে চেয়েছিল মোহামেডান ডিফেন্ডাররা। ফিরতি বলে রাফায়েল আগুস্তোর হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। খেলার ৭ মিনিটে ডি বক্সের ডান প্রান্ত ধরে এগিয়ে এসে শট করেছিলেন এমেকা। তবে তার বাঁকানো শট বারের উপর দিয়ে চলে যায়। কয়েক দফা আক্রমণের পর মোহামেডানের রক্ষণভাগ ভাঙতে সময় নেয়নি আবাহনী।

ম্যাচের ১৬ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন ফাহিম। এমেকার ডিফেন্স ক্রসে ডি-বক্সে বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তার গ্রাউন্ডেড শ্ট গোলরক্ষক সুজনের পায়ে লেগে বল জালে জড়ায়। এতে ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী। গোল হওয়ার পর আবাহনীর সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। গ্যালারিতে নীল-হলুদ ধোয়ার মশাল জ্বালিয়ে উদযাপন করে তারা।

এরপর খেলার ২৯ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে কলিনদ্রেসের ক্রস বক্সের ভেতর বল পেয়ে যান এমেকা। এরপর দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল পেয়ে যায় বাঁ প্রান্তে থাকা ফয়সাল। তার শট রুখে দেন মোহামেডানের গোলরক্ষক। খেলার ৩৬ মিনিটে ফ্রি-কিক পায় আবাহনী। বক্সের ডান প্রান্ত থেকে কলিনদ্রেস সরাসরি গোলে শট নেন। তবে সরাসরি গোলরক্ষকের কাছে আসে বল।

খেলার ৪৩ মিনিটে মাঝ মাঠ থেকে লম্বা করে বল বাড়ান হৃদয়। পরে বক্সের ভেতর বল পেয়ে যান ড্যানিয়েল কলিনদ্রেস। দ্রুত গতির শটে ফারপোস্টে বল জালে জড়িয়ে দলকে ২-০ গোলের লিড এনে দেন তিনি।

যোগ করা সময়ে (৪৫+২) ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দিতে পরতেন কলিনদ্রেস। তার শট ক্রস বারে লাগলে ব্যাবধান বাড়েনি। পরে লিড রেখে বিরতিতে যায় আবাহনী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!