ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেয়েদের খেলায় ফেরাচ্ছে বাফুফে 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ২৯ মে ২০২৩
মেয়েদের খেলায় ফেরাচ্ছে বাফুফে 
ছবি: সংগৃহীত

অর্থাভাবে সাবিনাদের মিয়ানমার পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিল বাফুফে। এর মধ্যে নারী ফুটবলের ইতিহাসে প্রথমবারে মতো নারী ফ্রাঞ্চাইজি লিগের আয়োজন করতে চেয়েছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু টুর্নামেন্টের স্বত্ত্বাধিকারী কে স্পোর্টস সমস্যার কারণে ফ্রাঞ্চাইজি লিগ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা পড়ে বাফুফে। তবে সব বাধা পেরিয়ে আগামী ১০ জুন শুরু হচ্ছে নারী ফ্রাঞ্চাইজি লিগ।   

সোমবার (২৯ মে) বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠক বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন ‘আগামী জুন মাসের ১০ তারিখেই ফ্রাঞ্চাইজি লিগ শুরু হবে। এরপর লিগ শুরু করা যাবে না। কারণ ফিফা উইন্ডোর বিষয় আছে। তখন বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। তাই এই সময়েই আমরা লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ’

এক বছরের চুক্তিতে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য ‍চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি। তিনি বলেন, ‘আমরা এক বছরের জন্য অনুমতি দিয়েছি। এটা ট্রায়াল বেসিসে করছি। যদি ভালো হয়, জনপ্রিয়তা পায় তবে আমরা পরে টেন্ডার করে পাঁচ থেকে দশ বছরের জন্য দীর্ঘ সময়ের চুক্তিতে যাবো। ’

Advertisement

এবারের লিগে চারটি দল অংশগ্রহন করছে। দলের নাম পরবর্তীতে বলা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। এই লিগ আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টস বিশ লাখ টাকা দিবে বাফুফেকে। এই প্রাপ্ত অর্থ অনূর্ধ্ব-১৭ নারী দলকে দেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, ‘এই লিগ আয়োজনের জন্য তারা বাফুফেকে ২০ লাখ টাকা দিবে। আমি বোর্ডকে রিকোয়েস্ট করবো। এই টাকা অনূর্ধ্ব-১৭ দলের মেয়েদের দিতে। কারণ তারা ভালো খেলার পর আমরা তাদের ফাইনান্সিয়াল সপোর্ট দিতে পারিনি। ’ 

 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!