এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার ডিসিপ্লিনের ব্যাপারে বলেন, ‘আজকের সভায় শুধু পুরুষ ফুটবল বাদ দেওয়া হয়েছে, রাখা হয়েছে নারী ফুটবল। এছাড়া বক্সিংকে অর্ন্তভূক্ত করা হয়েছে।’
বক্সারের সংখ্যা ও গেমসের প্রস্তুতি সম্পর্কে একে সরকার বলেন, ‘বক্সারের সংখ্যাটি আমরা শিগগিরই চূড়ান্ত করব। অনেক ডিসিপ্লিনই প্রস্তুতির মধ্যে রয়েছে। আমরা কিছু দিনের মধ্যে গেমসের প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক চিঠি প্রদান করব।’
.png)
আসন্ন এশিয়ান গেমসে শুধু নারী ফুটবল দলই অংশগ্রহণ করবে। পুরুষ দলকে না পাঠানোর সিদ্ধান্তই হয়েছে আজকের নির্বাহী কমিটির সভায়। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দল ইতিহাসসেরা ফলাফল করেছিল। এশিয়ান গেমস ফুটবলে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছিল জামালরা।