ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কারা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ২৮ মে ২০২৩
বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কারা?
ছবি- সংগৃহীত

রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা দখলের জন্য লড়াই করবে। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনিরা পঞ্চমবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। 

আইপিএলের বহুল প্রতীক্ষিত ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত, তবে বৃষ্টি ভক্তদের সেই আশা নষ্ট করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।

সময় যত গড়াচ্ছে আমদাবাদের আবহাওয়ার ধরণ ততই বদলে যাচ্ছে। রোববার সন্ধ্যায় ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে আইপিএলের ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে আর দেরি কীসের, চলুন উত্তরটা জেনে নেওয়া যাক-

Advertisement

ফাইনাল ম্যাচের দিন আমদাবাদের আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদের আবহাওয়া সারাদিন খুব ভালো এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, কিন্তু সন্ধ্যা নাগাদ আবহাওয়ার মেজাজ বদলে যাবে এবং কালো মেঘে ঢেকে যাবে। বলা হচ্ছে, সন্ধ্যায় ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।

গত বছর আইপিএল ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে ছিল, কিন্তু এই বছর তা নেই। আইপিএল ২০২৩-এর ফাইনাল আজই ঠিক হয়ে যাবে। আজ বৃষ্টি হলে কে হবে চ্যাম্পিয়ন দল, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন দলের সিদ্ধান্ত হবে কীভাবে?

আইপিএল ২০২৩ এর ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে, কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮ টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন। কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

আইপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালে, গুজরাট টাইটানস ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল, চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। বৃষ্টিতে যদি পুরো ম্যাচ ভেস্তে যায় তবে এমন পরিস্থিতিতে গুজরাট টাইটানসকে বিজয়ী দল বলে ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!