ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

ইতিহাস গড়ে আইপিএলের ফাইনালে আইরিশ পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ২৮ মে ২০২৩
ইতিহাস গড়ে আইপিএলের ফাইনালে আইরিশ পেসার
জশ লিটল। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। আজকের ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখবে গুজরাট। অন্যদিকে চেন্নাই চ্যাম্পিয়ন হলেই পঞ্চমবারের মতো শিরোপা জেতার কীর্তি গড়বেন মহেন্দ্র সিং ধোনিরা।

এদিকে গুজরাট টাইটান্সের হয়ে চলতি আইপিএলে খেলছেন আয়ারল্যান্ডের বাঁহাতি পেসার জস লিটল। দিনি মোহাম্মদ শামি, মোহিত শর্মাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পেস বোলিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। প্রসঙ্গত, এবারের নিলামের মধ্যে দিয়েই লিটলকে দলে নিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাট টাইটান্স ম‌্যানেজমেন্ট তার উপর যে আস্থা দেখিয়েছিল তার মর্যাদা এখন পর্যন্ত রাখতে সমর্থ হয়েছেন তিনি। 

গুজরাট টাইটান্স পরপর দুই বছরেই আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় বর্ষে তারা ফাইনালে পৌছাঁনোর পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লিটলের। ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে লিটল স্পষ্ট জানিয়ে দিলেন, আইপিএলের ফাইনাল খেলার স্বপ্ন সত্যি হয়েছে তার।

Advertisement

জস লিটলের মতে, আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি যে তাকে নিলামের মধ্যে দিয়ে নেবে সেটাই তার কাছে স্বপ্নের মতন ছিল। তার উপরে আইপিএলের ফাইনালে খেলতে পারাটা আরো বড় স্বপ্ন সত্যি হওয়ার মতন। 

বিষয়টি নিয়ে লিটল বলেন, ‘আমি এখন এখানে রয়েছি (আইপিএলের ফাইনালে)। সত্যি বলতে অসাধারণ একটা ফিলিংস।খুব সুন্দর একটা মুহূর্ত। আমার কাছে গর্বের বিষয়। আইপিএলের ফাইনালে পৌঁছাতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!