ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জ্যোতি ঝড়ে বিশাল ব্যবধানে জিতল রুপালী ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ২৫ মে ২০২৩
জ্যোতি ঝড়ে বিশাল ব্যবধানে জিতল রুপালী ব্যাংক
ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে উদ্বোধনী দিনে রুপালি ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিল গুলশান ইয়ুথ ক্লাব। এ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত সেঞ্চুরিতে বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রুপালী ব্যাংক।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্লাব-রুপালী ব্যাংক। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে নিগার-ফারজানার ব্যাটে ২৮৬ রানের সংগ্রহ গড়ে রুপালি। জবাবে ৮ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি গুলশান ইয়ুথ। এতে গুলশান ইয়ুথ ক্লাব টিমকে ১৪৮ রানে হারিয়ে দিয়েছে রূপালি ব্যাংক।

ঢাকার নারী প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনই অনবদ্য সেঞ্চুরির করেছেন জাতীয় দলের দলপতি নিগার সুলতানা জ্যোতি। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গুলশান ইয়ুথের বিপক্ষে ৭৬ বলে এক ডজন বাউন্ডারিতে ১০০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন রুপালী ব্যাংক ওপেনার।

Advertisement

জ্যোতির ওপেনিং পার্টনার ফারজানা হক পিংকিও সেঞ্চুরির খুব কাছাকছি গিয়ে ফিরে এসেছেন। ১০৭ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন পিংকি।

এদিকে রুপালী ব্যাংকের পাশাপাশি নারী প্রিমিয়ার ক্রিকেটে শুভসূচনা করেছে মোহামেডান ও বিকেএসপি। বৃহস্পতিবার (২৫ মে) থেকে শুরু হওয়া ঢাকার নারী ক্লাব ক্রিকেটের প্রথম দিন বিকেএসপি ৩ নম্বর মাঠে শক্তিশালী কলাবাগানকে ৩২ রানে হারিয়েছে মোহামেডান।

অন্যদিকে বিকেএসপি ১ নম্বর মাঠে সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছে বিকেএসপি নারী দল। বিকেএসপি নারী দলের ৬ উইকেটে করা ২০৮ রানের জবাবে সিটি ক্লাব ৯ উইকেটে ১৪২ রানে আটকে থাকে।

কলাবাগানের বিপক্ষে মোহামেডান ওপেনার জেসিয়া আকতার মাত্র ৪ রানে আউট হলেও দ্বিতীয় উইকেটে অপর ওপেনার শারমিন সুপ্তা আর আয়শা রহমান ১৩৩ রানের বড় জুটি গড়ে দলকে অনেকদূর এগিয়ে দেন। সুপ্তার ব্যাট থেকে আসে ১০৬ বলে ৭৩ (৭ বাউন্ডারি ও ১ ছক্কা) আর আয়শা রহমান শুকতারাও পঞ্চাশের ঘরে (৯৩ বলে ৫৪) পা রাখেন।

এরপর রুমানা ২৫ আর অধিনায়ক সালমা ৩৩ রানের দুটি মাঝারি ইনিংস খেললে মোহামেডানের স্কোর গিয়ে ঠেকে ২৩৪ রানে। বোলাররা সেটাকেই জয়সূচক পুঁজিতে পরিণত করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!