ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেলেন জাতীয় দলের দুই নারী ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৪, ১৬ মে ২০২৩
সুখবর পেলেন জাতীয় দলের দুই নারী ক্রিকেটার
ফাইল ছবি

আজ নারীদের টি-২০ র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও ব্যাটার নিগার সুলতানা এবং লেগ স্পিনার ফাহিমা খাতুনের।

 

শ্রীলংকার মাটিতে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্যাট হাতে ১১৩ রান করেন নিগার। প্রথম ম্যাচে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ৬ উইকেটের দুর্দান্ত জয় পাইয়ে দেন তিনি।

Advertisement

নিগারের অধিনায়কোচিত ইনিংসে ৯ বছর পর শ্রীলংকার বিপক্ষে টি-২০তে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের দুই ম্যাচে যথাক্রমে ৭ ও ৩১ রান করেন নিগার। এতে চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

সিরিজে বল হাতে ৫ উইকেট নেন ফাহিমা। ২৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে জায়গা করে নেন তিনি।

ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তুর। বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়া সিরিজে ১০৩ রান করেন তিনি। দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন আতাপাত্তু।

ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা, বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!