আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কবে দল ঘোষণা করা হবে এ নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। জানা গেছে, খুব শিগগিরই আফগান সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা করা হবে।
আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে আগামী ২৯ মে থেকে দলীয় অনুশীলন শুরু করবে টাইগাররা। তার আগে আগামী ২৭-২৮ মে দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা।
.png)
দুই-এক দিনের মধ্যে দল চূড়ান্ত করা হলেও সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস দেশে ফেরার পর। বর্তমানে স্কটল্যান্ডে অবস্থান করা জালাল ইউনুস ২৭ মে দেশে ফেরার কথা রয়েছে।
একমাত্র টেস্ট ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ মিলতে পারে জাকির হাসান, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বির মধ্যে যে কোনো একজনের। আর সাকিবের সম্ভাব্য বিকল্প হিসেবে তাইজুলের সঙ্গে আরো একজন বাড়তি বাঁহাতি স্পিনারের অন্তর্ভুক্তির সম্ভাবনাও খুব বেশি।