ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসর থেকে ফিরে আসছি: গেইল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ২৩ মে ২০২৩
অবসর থেকে ফিরে আসছি: গেইল
ক্রিস গেইল। ছবি- সংগৃহীত

সবশেষ ২০২১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। পরের বছরে আইপিএলের নিলামে নাম থাকলেও তা প্রত্যাহার করে নেন তিনি। অবশেষে নিজের অবসর ভেঙে আবারো বাইশ গজে ফিরছেন ইউনিভার্স বস!

মূলত চলমান আইপিএলের প্লে অফ থেকে ব্যাঙ্গালুরুর ছিটকে যাওয়া মেনে নিতে পারেননি গেইল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও হারের তেতো স্বাদ পেয়েছে দলটি। আর তাতেই কোহলির সমর্থনে ক্রিকেটে ফিরতে চাইলেন এ কিংবদন্তি।

ব্যাঙ্গালুরুর হারের রাতে ১৩ চার ও ১ ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। এক সময়ের সতীর্থ ক্রিস গেইলকে টপকে আইপিএলে সবচেয়ে বেশি শতরানের মালিক এখন তিনি।

Advertisement

এমন পারফরম্যান্স দেখার পর গেইল বলেন, ‘বিরাট কোহলিকে কখনো সন্দেহ করবেন না। অসাধারণ ইনিংস। দারুণ খেলেছে সে। বিরাট তার দলকে জেতার মতো একটি অবস্থানে নিয়ে গেছে।’

মজার ছলে গেইল আরো বলেন, বিরাট এবং ফাফ খুবই ভালো ব্যাটিং করেছে। তবে কোহলি এ দিন একটু বেশিই ভালো খেলেছে। খুব দারুণ একটি ইনিংস খেলেছে। সে ইউনিভার্স বসকে অতিক্রম করেছে। আমি অবসর থেকে ফিরে আসছি। পরের বছর দেখা হবে বিরাট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!