ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইপিএল নিয়ে অফলাইনে জুয়া, আটক ১১

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২২ মে ২০২৩
আইপিএল নিয়ে অফলাইনে জুয়া, আটক ১১
১১ জুয়াড়ি আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে অফলাইনে জুয়া খেলায় বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার চর-চিংগুড়ি বাজারের মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় নগদ ৫ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে। 

চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

আটককৃতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর চর-চিংগুড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন শেখ, আব্দুল মাজেদ শেখের ছেলে নুরুল আমিন ওরফে ফেলু, বাবুল শেখের ছেলে রিয়াজুল শেখ, নজির শেখের ছেলে জনি শেখ, রফিক পাইকের ছেলে ফজর পাইক, সামসু শেখের ছেলে আমিনুল শেখ, কবির শেখের ছেলে ইমরান শেখ লাবু, রশিদ শেখের ছেলে মারুফ শেখ, ওহাব শেখের ছেলে রিপন শেখ, একই উপজেলার চরচিংগুলি গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে ফয়সাল সিকদার ও বিল্লাল শেখের ছেলে সজীব শেখ।

এসআই সঞ্জয় মন্ডল বলেন, আইপিএল টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে চিতলমারী উপজেলা চর-চিংগুড়ি বাজারে একদল যুবক নিয়মিত অফলাইনে জুয়া খেলছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চর-চিংগুড়ি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলার আসর থেকে ১১ জুয়াড়িকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৬৫০ টাকাসহ জুয়াড়িদের আটক করা হয়েছে। মামলা দায়েরের পর রোববার দুপুরে আটক এসব জুয়াড়িদের আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!