ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লংকান লিগে দল পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২, ২৩ মে ২০২৩
লংকান লিগে দল পেলেন সাকিব
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। এ টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে নিলামে নয়, সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শুধু সাকিবই নয়, তিনি ছাড়াও আরো কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম এলপিএলের ড্রাফটে তোলা হয়। আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের আসরের। এই টুর্নামেন্টে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে।

আসন্ন টুর্নামেন্টকে ঘিরে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল গ্ল্যাডিয়েটর্স।

Advertisement

এদিকে ক্যান্ডি ফেলকন্সে নাম লিখিয়েছেন লংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়াও ঝাপনানা কিংসে নাম লিখিয়েছেন ডেভিড মিলার।

লংকান লিগে নাম লিখিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। তিনি খেলবেন কলম্বো স্ট্রাইকর্সের হয়ে। পাশাপাশি শ্রীলংকার ব্যাটার কুসল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!