ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোববার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ২০ মে ২০২৩
রোববার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা
ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার মাটিতে পর্দা উঠবে ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। শনিবার (২০ মে) রাতে আলবিসেলেস্তাদের ঘরের মাঠে এই আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড।

উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উজবেকিস্তানের যুবাদের। খেলাটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২১ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

ফিফা র‍্যাংকিংয়ে উজবেকিস্তান মূল দলের অবস্থান ৭৪তম, যেখানে আর্জেন্টিনার মূল দল রয়েছে শীর্ষে। স্বাগতিকদের বিপক্ষে নূন্যতম পয়েন্ট পেতে হলেও উজবেকিস্তান যুবাদের এদিন দিতে হবে কঠিন পরীক্ষা। খুব বড় কোনো অঘটন না ঘটলে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনার। 

Advertisement

এদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়বে শক্তিশালী ইতালির বিপক্ষে। ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ২১ মে। প্রথম ম্যাচের পর ২৪ মে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল লড়বে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৭ মে মাঠে নামবে ব্রাজিল।  

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। সবমিলিয়ে ছয়বার শিরোপা জেতে দলটি। সবশেষ ২০০৭ সালে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আর্জেন্টিনা। তাদের পরই পাঁচবার যুব বিশ্বকাপ জেতে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সর্বশেষ ২০১১ সালে পর্তুগালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!