ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ানডে বিশ্বকাপে নিয়ে ভারতের বিশেষ ঘোষণা ২৭ মে 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ১৯ মে ২০২৩
ওয়ানডে বিশ্বকাপে নিয়ে ভারতের বিশেষ ঘোষণা ২৭ মে 
ছবি: সংগৃহীত

এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাঠে অনুষ্ঠিত গড়াবে এবারের আসর। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ৫৬ দিন হবে এই বিশ্বকাপ। তবে মেগা এই আসরটির সূচি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর বাইরে কোন কোন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তা-ও ঠিক করা হয়। 

আগামী ২৭ মে আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভার ডাক দেওয়া হয়েছে। যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা করবে রজার বিন্নির বোর্ড। এর একটি হলো- আইসিসি ২০২৩ বিশ্বকাপের কার্যনির্বাহী কমিটির গঠনতন্ত্র নির্ধারণ। ধারণ করা হচ্ছে ওই দিনেই বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করা হতে পারে। এ ছাড়া বিশ্বকাপের কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হতে পারে।

এদিকে বৈশ্বিক এই মেগা আসরের সময় আগেই জানা গেলেও বিশ্বকাপ কবে শুরু হবে তার দিনক্ষণ সুনির্দিষ্ট করা হয়নি। যে কারণে নিজেদের পরিকল্পনা সাজাতে পারছে না বাংলাদেশসহ বিশ্বকাপে সরাসরি জয়গা নিশ্চিত করা আট দল। 

Advertisement

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া আট দলগুলো হল- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!