ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জরিমানার কোটি টাকা কোথায় যায়, জানতে চান ক্লপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২০ মে ২০২৩
জরিমানার কোটি টাকা কোথায় যায়, জানতে চান ক্লপ
ইয়ুর্গেন ক্লপ। ছবি- সংগৃহীত

গত এপ্রিলের শেষ দিকে টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত জয় পায় লিভারপুল। হটস্পার্সদের হারিয়ে ম্যাচ রেফারি পল টিয়ার্নির সমালোচনা করেন অল রেডসদের কোচ ইয়ুর্গেন ক্লপ। যার ফল হিসেবে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও কোটি টাকার জরিমানা।

নিষেধাজ্ঞা পেয়ে প্রিমিয়ার লিগে লিভারপুলের দুই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে আসতে পারবেন না ক্লপ। এফএ’র নেয়া সিদ্ধান্ত মেনে নিলেও জরিমানার অর্থ কোন কোষাগারে যায় সেটিও জানতে চান লিভারপুলের সফলতম এ কোচ।

এফএ কর্তৃপক্ষের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে ক্লপ বলেন, ‘শাস্তি আমি আশা করেছিলাম। টাকাটা (জরিমানার) কোথায় যায়, তা জানতে চাই। যদি ভালো কাজে লাগে, তাহলে খুশি হয়েই দেব। কিন্তু যদি এফএ টাকাটা রেখে দেয়, তাহলে তো আমাদের কথা বলতে হবে।’

Advertisement

এবারের মৌসুমে ৩৬ ম্যাচ খেলে ফেলেছে লিভারপুল। ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছেন সালাহ-ফিরমিনোরা। শনিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। আর ২৮ মে সেন্ট ম্যারিস স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে খেলবে লিভারপুল। 

অন্যদিকে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৬। ইউনাইটেডের ম্যাচ বাকি বোর্নমাউথ, চেলসি ও ফুলহামের বিপক্ষে। তিনে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৬৯। নিউক্যাসলের ম্যাচ বাকি লেস্টার সিটি ও চেলসির বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!