ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সালমান খানের সঙ্গে অভিনয় করতে চান রাজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১০, ১৭ মে ২০২৩
সালমান খানের সঙ্গে অভিনয় করতে চান রাজা
সিকান্দার রাজা

বলিউড তারকা সালমান খানের সঙ্গে অভিনয়ের স্বপ্ন অনেকেরই। বিশ্বের অনেক তারকা ক্রীড়াবিদরাও ভাইজান খ্যাত এই অভিনেতার সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখেন। ব্যতিক্রম নন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাও। সুযোগ পেলে সালমান খানের সঙ্গে অভিনয় করতে চান তিনি।

বিপিএল খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আইপিএলে। চলতি আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন তিনি। পাঞ্জাব কিংসের অফিশিয়াল ফেসবুক পেইজের এক ভিডিওতে সালমান খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছের কথা জানান রাজা।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে বালতেজ সিং জিম্বাবুয়ের তারকা ক্রিকেটারকে জিজ্ঞেস করেন, সুযোগ পেলে আপনি ছবিতে কার সঙ্গে অভিনয় করতে চান। সে প্রশ্নের জবাবে সিকান্দার রাজা বলেন, ‘সালমান খান’। 

Advertisement

উল্লেখ্য, বিপিএলে খুলনা টাইগার্স, চট্টগ্রাম ভাইকিংস, রংপুর রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে রাজার। এছাড়া ঘরোয়া ক্রিকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতেও খেলেছেন জিম্বাবুয়ের তারকা এই ক্রিকেটার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!