ইনজুরি কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরেছিলেন জোফরা আর্চার। কিন্তু সেই সুখ খুব বেশিদিন দীর্ঘস্থায়ী হলো না। কনুইয়ের ইনজুরিতে পড়ে আবারো দেশে ফিরতে হয়েছে তাকে।
এদিকে জনি বেয়ারস্টো দলে ফেরায় ভাগ্য পুড়েছে আরেক ইংলিশ ক্রিকেটার বেন ফোকসের। মূলত ঘরোয়া লিগে পারফরম্যান্স করায় বেন ফোকসকে বাদ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে বেয়ারস্টোকে।
.png)
ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রক কি বলেছেন, ‘জোফরা আর্চারের জন্য এটা হতাশার। আমরা আর্চারকে শুভকামনা জানাচ্ছি। বেন ফোকসকে বাদ দেওয়া ছিল খুবই কঠিন সিদ্ধান্ত। কিন্তু জনি বেয়ারস্টো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। গত গ্রীষ্মে যার পারফরম্যান্স ছিল অসাধারণ।’
ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ড ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পট, অলি রবসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।