ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোন মিলান যাচ্ছে ফাইনালে? 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ১৬ মে ২০২৩
কোন মিলান যাচ্ছে ফাইনালে? 
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল ইন্টার মিলান। আবারো দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও এসি মিলান। মঙ্গলবার দিবাগত রাতে আবার সান সিরোতে স্বাগতিক তারা। এই দুই প্রতিকূলতাকে পেছনে ঠেলে এসি মিলান কি প্রত্যাবর্তনের গল্প কি লিখতে পারবে? 

তবে মিলানের সময়টা ভালো যাচ্ছে না বলেই খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না। শনিবার তারা রেলিগেশন লড়াইয়ে থাকা স্পেজিয়ার কাছে ২-০ গোলে হেরেছে। আর ইন্টার আছে উড়ন্ত ফর্মে। সাসুলোকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে তারা। 

তাদের জন্য আরো স্বস্তির খবর হলো, এ জয়ে জোড়া গোল করেছেন তাদের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। শনিবার গোল পেয়েছেন লাওতারো মার্টিনেজও। গত ৬ ম্যাচে ৫ গোল করেছেন লুকাকু, সে সঙ্গে ৩টি অ্যাসিস্টও রয়েছে বেলজিয়ান এ স্ট্রাইকারের।

Advertisement

মঙ্গলবার ড্র এমনকি ০-১ গোলে হারলেও ১৩ বছর পর ফাইনালে উঠবে ইন্টার মিলান। আর ফাইনালে যেতে হলে বড় ব্যবধানে জিততে হবে এসি মিলানকে, যা অনেকটাই কঠিন।

পরিসংখ্যানে এসি মিলান অনেক এগিয়ে ইন্তারের চেয়ে। চ্যাম্পিয়নস লিগে পাঁচ দেখায় গত সপ্তাতেই প্রথম জিতেছে তারা। তবে শেষ ৫ দেখায় এসি মিলান একবারই জিতেছে নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। সেটি গেল বছরের সেপ্টেম্বরে লিগে। জয়টা ছিল ৩-২ গোলে। ইন্তারের বিপক্ষে শেষ তিন ম্যাচে গোলের উদ্দেশ্যে ৩১ শট নিলেও সাফল্য পায়নি এসি মিলানের খেলোয়াড়রা।

ইতিহাসে কখনো টানা চার ম্যাচ ইন্তারের বিপক্ষে গোলহীন থাকেনি এসি মিলান। তবে আজ তারা গোল না করতে পারলে সেই লজ্জার রেকর্ড পেতে হবে তাদের। তবে জিততে পারলে ২০০৬-০৭ এর পর প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবে ফিফা ও উয়েফার ১৮টি ট্রফি জয়ী ইতালিয়ান ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!