ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে এক ম্যাচে ১০ রেকর্ড!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ১২ মে ২০২৩
আইপিএলে এক ম্যাচে ১০ রেকর্ড!
ফাইল ছবি

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) রীতিমতো তুলোধুনো করেছে রাজস্থান রয়্যালস। যশস্বী জসওয়ালের দাপটে ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তারা। এই ম্যাচে হয়েছে একাধিক রেকর্ড। একনজরে দেখে নিন সেগুলো:

১৩ বল - ফিফটি করতে লেগেছে যশস্বীর। আইপিএলের ইতিহাসে দ্রুততম। এর আগে ১৪ বলে ফিফটিের রেকর্ড ছিল কেএল রাহুল এবং প্যাট কামিন্সের।

১৮৭ - আইপিএলে এখন পর্যন্ত এই সংখ্যক উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল। টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বোচ্চ। ডোয়াইন ব্রাভোর ১৮৩ উইকেটের রেকর্ডকে পেছনে ফেলেছেন তিনি।

Advertisement

৩ - যশস্বীর থেকেও কম বলে এর আগে টি-২০ ক্রিকেটে তিনটি ফিফটি হয়েছে। ২০০৭ সালে যুবরাজ সিং, ২০১৬ সালে ক্রিস গেইল এবং ২০১৮ সালে হজরতউল্লাহ জাজাই ১২ বলে ফিফটি করেছেন।

২.৫ - ওভার লেগেছে যশস্বীর ফিফটি করতে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ফিফটি করেছেন তিনি। রাহুলের ফিফটিও এসেছিল ইনিংসের ২.৫ ওভারের মাথায়।

২৬ - নিতিশ রানার প্রথম ওভারে এই রান করেছেন যশস্বী। আইপিএলের ইতিহাসে একজন ব্যাটারের করা প্রথম ওভারে সর্বোচ্চ রান। এর আগের রেকর্ড ছিল পৃথ্বী শয়ের। ২০২১-এ শিবম মাভির প্রথম ওভারে ছ’টি চার মেরে ২৪ করেছিলেন।

১৩.১ - ওভার লেগেছে রাজস্থানের জিততে। কলকাতার করা ১৫০ রান তুলে নিয়েছে তারা। ১৫০ রান বা তার বেশি তাড়া করে জেতার নিরিখে আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম। ২০০৮-এ ডেকান চার্জার্স ১৫৫ রান তাড়া করে জিতেছিল মাত্র ১২ ওভারে।

২৬ - প্রথম ওভারে তুলেছিল রাজস্থান। আইপিএলে রান তাড়া করার নিরিখে প্রথম ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১১ সালে মুম্বাইয়ের বিরুদ্ধে আরসিবি ২৭ রান করেছিল।

১ - রাজস্থানের রান ৫০ পেরিয়ে যায় ২.৪ ওভারে। অতীতে আর মাত্র একটি ম্যাচে এর থেকে কমে কোনো দলের রান ৫০ পেরিয়েছে। ২০১১তে অধুনালুপ্ত কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধে ২.৩ ওভারে ৫০ তুলে ফেলেছিল আরসিবি।

৩ - এই মৌসুমে তিনবার ম্যাচে চার উইকেট নিলেন চাহাল। লিগের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছেন তিনি। ২০১৮ সালে অ্যান্ড্রু টাইও তিন বার এই কাজ করেছিলেন।

৫৭৫ - আইপিএলে এই মুহূর্তে যশস্বীর রান। দেশের হয়ে না খেলে কোনো ক্রিকেটারের একটি আইপিএলে সর্বোচ্চ। ২০২০-তে ঈশান কিষাণের ৫১৬ রানকে পেরিয়ে গেছেন এ ব্যাটার। তবে শন মার্শের ৬১৬ থেকে এখনো কিছুটা দূরে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!