ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যুক্তরাজ্যে সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০, ৮ মে ২০২৩
যুক্তরাজ্যে সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা শুরু
ছবি- সংগৃহীত

সারা বিশ্বে প্রতি বছরই ক্যান্সারে আক্রান্ত হয়ে অগণিত মানুষ প্রাণ হারাচ্ছেন। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। অবশ্য বিশ্বের বিভিন্ন দেশে ব্যাধিটি নিয়ে নানা গবেষণা শুরু হলেও দেশের মাটিতে এখনো সুখবর পাওয়া যায়নি। কিন্তু সেই আক্ষেপে কিছুটা হলেও স্বস্তির হাওয়া দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলতি বছরের ২৪ মার্চে ঢাকায় আত্মপ্রকাশ করে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন। ক্যান্সার রোধের উদ্যোগ নিয়ে দেশব্যাপী প্রশংসিত হন সাকিব। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু হলো তার ক্যান্সার ফাউন্ডেশনের।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আরিয়ানা ব্যাংকুইটিং হলে গালা ডিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিব আল হাসান যুক্তরাজ্যে ক্যান্সার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন। 

Advertisement

এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। এই মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এদিন এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, ‘আমরা চাইলে আমাদের চারপাশের ক্যান্সার রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশি এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে।’

এই অনুষ্ঠানে সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ও বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক অধিনায়ক কাফি খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন সাকিব-তামিমরা। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!