ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুনে বাংলাদেশে আসছে ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২, ৮ মে ২০২৩
জুনে বাংলাদেশে আসছে ভারত
ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সিরিজের পর এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে টাইগারদের। এজন্য চলতি বছরটা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে। 

তবে শুধু পুরুষ ক্রিকেটারদেরই নয়, চলতি বছর ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। বর্তমানে শ্রীলংকাতে রয়েছেন তারা। সেখান থেকে ফিরেই নিজেদের ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজের জন্য প্রস্তুত করবেন টাইগ্রেসরা।

এরই মধ্যে বাংলাদেশের মেয়েদের নতুন ব্যস্ততার ঘোষণা এসেছে। আগামী জুনে বাংলাদেশে সফর করবে ভারত নারী ক্রিকেট দল। মূলত আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে আগামী জুন-জুলাইয়ে আসবে দলটি।

Advertisement

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু করবে বাংলাদেশ। আসন্ন সফরে ওয়ানডের পাশাপাশি টি-২০ সিরিজও খেলবে দু’দল।

বর্তমানে শ্রীলংকা সফরে রয়েছে বাংলাদেশের নারীরা। এরই মধ্যে সফরের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। যেখানে তিন ম্যাচ সিরিজের দুই ওয়ানডেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়। অপরটিতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার (৯ মে) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!