ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ সিরিজ খেলতে আইপিএলের মাঝেই ভারতে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৮, ৭ মে ২০২৩
টি-২০ সিরিজ খেলতে আইপিএলের মাঝেই ভারতে বাংলাদেশ দল
ফাইল ছবি

ভারতে চলছে টি-২০ ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। এরই মাঝে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দেশটিতে সফরে গেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল।

ভারত-বাংলাদেশের তিনটি টি-২০ ম্যাচই হবে কলকাতায়। এই সিরিজে অবশ্য বিরাট কোহলি, রোহিত শর্মারা কিংবা সাকিব আল হাসান ও লিটন দাসরা প্রতিপক্ষ নয়। এই সিরিজ হবে হুইলচেয়ার ক্রিকেটের। মে মাসের ৭ থেকে ৯ তারিখ হবে ম্যাচগুলো।

সবকিছু ঠিক থাকলে সিরিজ শেষ করে আগামী ১১ মে ক্রিকেট দলের দেশে ফেরার কথা রয়েছে। এই সিরিজকে ঘিরে প্রায় ১০ দিন অনুশীলন করেছে দলটি। এবার তাদের প্রস্তুতিও বেশ ভালো। তবে শারীরিক প্রতিবন্ধী হয়ে হুইল চেয়ারে বসে ক্রিকেট খেললেও খেলার মাঠে নিজেদের প্রতিবন্ধী হিসাবে মানতে নারাজ তারা।

Advertisement

বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের কোচ মনিরুজ্জামান মনির জানান, প্রচণ্ড তাপদাহে টিমের খেলোয়াড়রা তাদের প্রস্তুতি সেরে নিয়েছেন। এবার তাদের প্রচন্ড মনোবল। দীর্ঘ বিরতির পর এই সিরিজে নিজেদের সেরাটা উপস্থাপন করতে চান তারা। এই সিরিজ জয়ী হতে তারা শতভাগ আশাবাদী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!