ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউএস ওপেনে ফিরছেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ৩ মে ২০২৩
ইউএস ওপেনে ফিরছেন জকোভিচ
নোভাক জকোভিচ

করোনাভাইরাসের টিকা না নিলেও এবার ইউএস ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। যুক্তরাষ্ট্র সরকার টিকার বাধ্যবাধকতার তুলে নেওয়ায় দেশটির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তিনি। 

বিশ্বের শীর্ষ সারির ক্রীড়াবিদদের একজন জকোভিচ শুরু থেকেই করোনাভাইরাসের টিকা নেওয়ার বিরুদ্ধে অবস্থান নেন। এজন্য ইউএস ওপেনের সবশেষ আসরে তাকে খেলার অনুমতি দেওয়া হয়নি। এরপর চলতি বছর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলতে জোকোভিচের বিশেষ অনুমতির আবেদনও নাকচ করা হয়।

এবারের ইউএস ওপেন আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পর্যটকদের জন‍্য যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার বাধ্যবাধকতার মেয়াদ শেষ হবে আগামী ১১ মে। তাই এই টুর্নামেন্টে ৩৫ বছর বয়সী জকোভিচের খেলায় আর কোনো বাধা থাকবে না। 

Advertisement

এর আগে টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগের দিন জকোভিচকে ফেরত পাঠিয়েছিল দেশটির প্রশাসন। এরপর এই সার্বিয়ান বলেছিলেন যে, টিকা না নিয়ে গ্র্যান্ড স্ল্যাম মিস করতেও আপত্তি নেই তার। 

পুরুষ এককে যৌথভাবে রেকর্ড ২২টি মেজর জয়ী জকোভিচ ইউএস ওপেনে এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!