ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

র‍্যাংকিংয়ের চূড়ায় জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ৩১ জানুয়ারি ২০২৩
র‍্যাংকিংয়ের চূড়ায় জকোভিচ
নোভাক জকোভিচ

একদিন আগেই মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ট্রফি উচিয়ে ধরেছেন নোভাক জকোভিচ। এই শিরোপা জিতে চার ধাপ উন্নতিতে করে এখন এটিপি র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠেছেন সার্বিয়ান এই তারকা।

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারা স্পেনের কার্লোস আলকারাজ নেমে গেছেন দুইয়ে। এবারের ওপেনে জকোভিচের নিকট প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। চার ধাপ নেমে ছয় নম্বরে অবস্থান করছেন তিনি। 

রোববার অস্ট্রেলিয়ান ওপেনে গ্রিসের স্টেফানো সিৎসিপাসকে হারিয়ে দশম গ্র্যান্ড স্ল্যাম জেতার পর জকোভিচের চোখ দিয়ে পানি ঝরে পরে। টেনিসের উন্মুক্ত যুগে পুরুষ এককে রাফায়েল নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তির পর সোমবারের সকালটি সার্বিয়ান এ টেনিস তারকার জন্য ছিল অন্যরকম। 

Advertisement

টুর্নামেন্টের রীতি মেনে গতকাল সকালে মেলবোর্নের ইয়ারা নদীর তীরে শিরোপা উদযাপন করেছেন। সেখানে ভক্তদের অটোগ্রাফ দিয়ে, তাদের সঙ্গে সেলফি তুলে দারুণ সময় কাটিয়েছেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে টেনিস র‍্যাংকিংয়ে চূড়ায় উঠেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!