ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাতেই ভাগ্য নির্ধারণ আর্সেনাল-সিটির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ২৬ এপ্রিল ২০২৩
রাতেই ভাগ্য নির্ধারণ আর্সেনাল-সিটির
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আজ মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল ও ম্যানচেষ্টার সিটি। তবে ধারণা করা হচ্ছে আজ শিরোপা নির্ধারণ হতে পারে। কারণ চলতি মৌসুম শেষ হওয়ার কথা রয়েছে আগামী মাসের শেষ সপ্তাহে।  বুধবার (২৬ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে। 

অন্য দলগুলো তাদের চেয়ে এত পেছনে যে শিরোপার লড়াইয়ে একেবারে নেই বলা যায়। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে গানারদের কাঁধে নিঃশ্বাস ফেলছে সিটি।

মাস দুয়েক আগেও সিটির কোচ গার্দিওলা বলছিলেন, আর্সেনাল কোনো ভুল না করলে তাদের সাধ্য নেই এই মৌসুমে লিগ জেতার। অবশ্য শেষ তিন ম্যাচে সেই ভুলটাই করে বসেছে আর্সেনাল। টানা তিন ড্রয়ে তাদের শিরোপার স্বপ্ন কিছুটা ফিঁকে হয়ে যেতে বসেছে যেন। যদিও এখনো শীর্ষেই আছে মিকেল আর্তেতার দল। সম্ভাবনা রয়েছে ১৯ বছর পর লিগ শিরোপা জয়ের। তবে তাদের সামনে এখন বড় বাধা দুরন্ত ম্যান সিটি। 

Advertisement

ইউরোপীয় ফুটবলে ঝড় তুলছে সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচ অজেয় তারা, এর মধ্যে ১৩টি জয়, বাকি তিনটিতে ড্র। চলতি মৌসুমে ট্রেবল জয়ের পথে দারুণ গতিতে ছুটছে তারা। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও এফএ কাপের ফাইনালও। হাই-ভোল্টেজ দ্বৈরথে আর্সেনালের চেয়ে এগিয়ে রয়েছে সিটিই। কারণ গানারদের চেয়ে টেবিলে ৫ পয়েন্টের দূরত্ব থাকলেও সিটির হাতে দুটি বাড়তি ম্যাচও আছে। দুটিতে জিতলে তারা টপকে যাবে লন্ডনের দলটিকে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!