ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাস না পেরোতেই ছাঁটাই টটেনহ্যাম কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ২৫ এপ্রিল ২০২৩
মাস না পেরোতেই ছাঁটাই টটেনহ্যাম কোচ
ছবি- সংগৃহীত

চলতি মৌসুম দুঃসময়ের মতো কাটছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্সের। এতে দায়িত্ব নেয়ার এক মাস না পেরোতেই চাকরি হারালেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ ক্রিস্টিয়ান স্টেল্লেনি।

এর আগে টটেনহ্যামের বাজে ফলাফলের জন্য চাকরিচ্যুত হয়েছিলেন ক্লাবটির পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। এবার দলের দুঃসময়ে হাল ধরা কোচ স্টেল্লেনিও চাকরি হারালেন।

সোমবার প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে বড় হারেরর লজ্জায় পড়েছে টটেনহ্যাম। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হ্যারি কেইনরা। লজ্জার এই হারের পরে বেশ নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ।

Advertisement

হটস্পার্সদের হয়ে মাত্র চার ম্যাচে কোচের দায়িত্ব পালন করেন স্টেল্লেনি। এরই মধ্যে চাকরিচ্যুত হলেন তিনি।

সোমবার এক বিবৃতিতে স্টেল্লেনিকে সরিয়ে দেওয়ার কথা জানায় টটেনহ্যাম। এখন থেকে ক্লাবটির সহকারী কোচ রায়ান ম্যাসন কেইনদের দায়িত্ব পালন করবেন।

আন্তোনিও কন্তের সঙ্গে চুক্তি বাতিলের পর গত ২৭ মার্চ দায়িত্ব পান স্টেল্লেনি। রোববার নিউক্যাসলের মাঠে হারে টটেনহ্যামের সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশায় বড় ধাক্কা লাগে।

প্রসঙ্গত, ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে, একটি ম্যাচ কম খেলেছে এরিক টেন হাগের দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!