ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রমজানের শুভেচ্ছা জানালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ২৩ মার্চ ২০২৩
রমজানের শুভেচ্ছা জানালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো
ছবি: সংগৃহীত

ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। মুসলিম ধর্মাবলম্বীদের বিশেষ এ মাস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি রমজানের শুভেচ্ছা জানিয়েছে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে লিখেছে, ‘ রমজান কারীম! আমরা বিশ্বের সকল মুসলমানকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই।’

লিগের ডিফেন্ডিং রানার্স-আপ লিভারপুল তাদের ফেসবুক পেইজে লিখেছে  ‘#LFC-এর সকলের পক্ষ থেকে রমজান করিম’

Advertisement

চলমান প্রিমিয়ার লিগের শীর্ষ রয়েছে আর্সেনাল। তারাও রমজানের শুভেচ্ছা জানাতে ভুলেনি। তারা লিখেছে, ‘সকল আর্সেনাল সমর্থকদের রমজানের শুভেচ্ছা।’
 
চেলসি জানিয়েছে ‘চেলসি ফুটবল ক্লাবের পক্ষ থেকে সবাইকে রমজান করিম।’ 

টটেনহাম লিখেছে, ‘বিশ্বজুড়ে আমাদের সকল সমর্থকদের রমজান মোবারক!’ নিউক্যাসেল ইউনাইটেড লিখেছে, ‘সারা বিশ্বের সবাইকে #রমজান কারিমের শুভেচ্ছা!’

নটিংহাম ফরেস্ট লিখেছে, ‘সবাইকে রমজান মোবারক! সাউদাম্পটন লিখেছে,  ‘সাউদাম্পটন এফসি-এর সকলের পক্ষ থেকে রমজান করিম।’ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এফসি জানিয়েছে ‘রমজানের শুভেচ্ছা।’ লেস্টার সিটি ফুটবল ক্লাব জানিয়েছে ‘উদযাপনকারী সবাইকে রমজানের শুভ সূচনার শুভেচ্ছা।’

লিডস ইউনাইটেড লিখেছে, ‘রমজান করিম সারা বিশ্বে উদযাপন করা সমস্ত #LUFC ভক্তদের জন্য, আমরা আপনাকে একটি সুখী এবং আশীর্বাদপূর্ণ মাস কামনা করি।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!