ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানিদের গোপন তথ্য ফাঁস করবেন আকমল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৯, ১৯ এপ্রিল ২০২৩
পাকিস্তানিদের গোপন তথ্য ফাঁস করবেন আকমল
উমর আকমল।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার উমর আকমল। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তবে ঘরোয়া ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন এ ক্রিকেটার।

পাকিস্তানের জার্সিতে খেলার সময় থেকেই বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকতেন উমর আকমল। জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ হারিয়ে এবার আরো বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। আকমলের দাবি, তিনি তার স্বদেশি ক্রিকেটারের গোপন তথ্য ফাঁস করে দেবেন।

সম্প্রতি একটি পডকাস্ট প্রোগ্রামে অংশ নিয়েছিলেন উমর আকমল। সেখানে তিনি বলেন, ‌‌‘অনেক ক্রিকেটারই বলে থাকেন যে, আমি ম্যাচিউর নই। তাদের মধ্যে এমন ক্রিকেটারও আছেন যাদের সঙ্গে আমি খেলেছি। তারা আমার সিনিয়র এবং তাদের আমি সম্মান করি।’

Advertisement

তবে কার উদ্দেশে উমর আকমল এমন বার্তা দিয়েছেন সেটি স্পষ্ট করেননি তিনি। তিনি আরো বলেন, আমি বলে দিচ্ছি গোপন তথ্য ফাঁস করতে আমাকে বাধ্য করবেন না। কয়েকজন খেলোয়াড় সম্পর্কে আমি চমকে দেওয়া বিষয় জানি, যা তাদের পরিবার জানলেও মানসিকভাবে আঘাত পেতে পারেন।

আকমলের কথায়, আমাদের দর্শকরা খুবই ইনোসেন্ট এবং ক্রিকেট দেখতে ভালোবাসে। আমি তাদের এই রুচিকে শ্রদ্ধা করি এবং সেজন্য তাদের কষ্ট পাওয়ার মতো তথ্য জানাতে চাচ্ছি না। যদি সেসব গোপন তথ্য প্রকাশিত হয়, তারা ক্রিকেট দেখা বন্ধ করে দেবে।

পডকাস্ট অনুষ্ঠানে আকমল কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের মতে, পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের কথা বলেছেন তিনি। জাতীয় দলে আকমলের সুযোগ না পাওয়ার পেছনে তারা বাবরকেই দায়ী করছেন। তবে আকমলের কথিত সিনিয়রের সঙ্গে বাবরের মিল পাওয়া যাচ্ছে না। কারণ বাবরের চেয়ে কমপক্ষে চার বছরের বড় আকমল এবং জাতীয় দলেও তিনি বাবরের সিনিয়র। 

প্রসঙ্গত, পাকিস্তান জাতীয় দলের হয়ে ৮৪টি টি-২০ ম্যাচে ১২২.৭২ স্ট্রাইক রেটে ১৬৯০ রান করেছেন। এছাড়া ১৬টি টেস্ট এবং ১২১টি ওয়ানডে ম্যাচও খেলেছেন জাতীয় দলের জার্সিতে। ২০১৯ সালে তিনি সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে টি-২০ ম্যাচ খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!