ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকেট থেকে বিদায় নিলেন কামরান আকমল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট থেকে বিদায় নিলেন কামরান আকমল
কামরান আকমল- ফাইল ফটো

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল প্রায় ৫ বছর জাতীয় দলের বাইরে। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও আর খেলবেন না বলে জানিয়েছেন কামরান আকমল।

খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে রাখছেন নিজেকে। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন আকমল।

ক্রিকেট জীবনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। সম্প্রতি তাকে জাতীয় নির্বাচকের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে ৪১ বছরের আকমল বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে বিশেষ একটি দায়িত্ব দিয়েছে। এরপর আর খেলা চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। নিজের দায়িত্ব যথাযথভাবে সামলানোর পর সময় পেলে ছোটখাটো লিগ খেলতে পারি খুব বেশি হলে।

২০০২ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আকমলের। ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি একদিনের ম্যাচ এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কামরান আকমল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!