কিন্তু এবারও গোল হজম করে বসলো নেপলসের দলটি। শেষ মুহূর্তে সেই গোল ফিরিয়ে দিলেও সেমিতে খেলার স্বপ্ন ভাঙলো নাপোলির। একইসঙ্গে থেমে গেছে তাদের স্বপ্নযাত্রাও।
দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ গোলের জয়ে ২-১ অগ্রগামিতায় শেষ চারে পা রেখেছে মিলান।
.png)
নাপোলি ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেছে। ২৩টি শট নেয় তারা, তবে মোটে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৬ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে মিলান। নাপোলির প্রবল আক্রমণ সামলে অলিভার জিরুদের গোলে প্রথমার্ধের ৪৩ মিনিটে এগিয়ে যায় মিলান।
শেষ মুহূর্তে এসে সে গোল শোধ করে নাটকীয়তা জমিয়ে তুলেছিল নাপোলি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হেডে সমতাসূচক গোলটি করেন নাইজেরিয়ার স্ট্রাইকার ওসিমেন। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচ ড্র করে বিদায় হয়ে যায় নাপোলির।