ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাটলারকে ‘প্রপোজ’ করলেন ভারতীয় তরুণী (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ১৮ এপ্রিল ২০২৩
বাটলারকে ‘প্রপোজ’ করলেন ভারতীয় তরুণী (ভিডিও)
ছবি- ডেইলি বাংলাদেশ

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক জস বাটলার। সম্প্রতি তার নেতৃত্বে বাংলাদেশে ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলেছে ইংলিশ বাহিনী। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থানের জার্সিতে ব্যস্ত রয়েছেন তিনি। এরই মধ্যে ইংলিশ দলপতিকে প্রেমের প্রস্তাব দিলেন এক ভারতীয় তরুণী।

রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচের আগের দিন ঘটেছে এ ঘটনা ঘটেছে। অনুশীলনের পর বাটলারের সামনে এসে এক নারী ভক্ত বলেন, ‘আই লাভ ইউ সো মাচ।’

পাশাপাশি ওই নারী বাটলারের বড় সমর্থক এবং গুজরাটের স্থানীয় বাসিন্দা হয়েও রাজস্থানকে সমর্থন দিচ্ছেন। তরুণীর কথা শুনে বাটলার হেসেই খুন! তারপর কিছুক্ষণ সেই সমর্থকের সঙ্গে গল্পও করেন।

Advertisement

ফ্র্যাঞ্চাইজি ক্লাব রাজস্থান রয়্যালসের টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বাটলার সেই তরুণীর কাছে জানতে চান, নিয়মিত আইপিএল দেখেন কি না? জবাবে সেই তরুণী মাথা নেড়ে হ্যাঁ বলেন। 

স্থানীয় মেয়ে হয়েও রাজস্থানকে সমর্থন দেয়ার কথায় বাটলার বলেন, তাহলে তুমিই সম্ভবত একমাত্র সমর্থক হিসেবে আগামীকাল (রোববার) গোলাপি জার্সি পরে আসবে।

আলাপচারিতার শেষদিকে সেই তরুণীর সঙ্গে ছবি তোলেন বাটলার। তাকে অটোগ্রাফও দিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

প্রসঙ্গত, চলতি আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২০৪ রান করেছেন বাটলার। গতবার ৮৬৩ রান করেছিলেন। তার দল রাজস্থান অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে রয়েলসরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!