আর সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে অপরাজিত ছিলেন ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলে। এই তিন ম্যাচে তার যে স্ট্রাইকরেট, সেটা বর্তমান সময়ের হার্ডহিটার ব্যাটারদেরও ঈর্ষায় পোড়াবে। ৫৮ গড়ে ২১৪ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি।
বয়সটা ৪১ পার হলেও পারফরম্যান্সে এখনও যে ধোনি তরুণ, সেটা এ পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে। এমন অবস্থায় তিনি কি আরও একটি আসর খেলতে চান! নাকি এবারের আইপিএলেই ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দেবেন?
এ বিষয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে ধোনি বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নেয়ার জন্য অনেকটা সময় পড়ে আছে। এখন আমাদের অনেক ম্যাচ বাকি আছে। আমি যদি কিছু বলি, তাহলে কোচ (স্টিফেন ফ্লেমিং) ব্যাপক চাপে পড়ে যাবেন। আমি ওর ওপর চাপ তৈরি করতে চাই না।’
.png)
ধোনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ২০১৯ সালের জুলাইয়ে। তার অধীন ভারত জিতেছে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলে চেন্নাইকেও জিতিয়েছেন ৪টি শিরোপা।