ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবশেষে কোহলিকে জবাব দিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ১৮ এপ্রিল ২০২৩
অবশেষে কোহলিকে জবাব দিলেন সৌরভ
ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি ইস্যু। তাদের দু’জনের সম্পর্ক দিন দিন তলানিতে পৌঁছাচ্ছে। যার বড় উদাহরণ গত কয়েকদিনের দুটি ঘটনা। 

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে দিল্লি। এ ম্যাচে হেরে যায় সৌরভদের দল। ম্যাচ শেষে দিল্লির খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেছেন কোহলি। কিন্তু সৌরভ এড়িয়ে গেছেন তাকে। এরপর দিল্লির ডিরেক্টর অব ক্রিকেটকে দেখতে পেছন ফিরে তাকিয়েছিলেন কোহলি। কিন্তু কোনো সাড়া পাননি।

এ ঘটনার পরপরই ফটো শেয়ারিং হ্যান্ডেল ইন্সটাগ্রামে সৌরভকে ‘আনফলো’ করে দেন কোহলি। বিষয়টি নজরে আসার পর কোহলির দেখানো পথেই হাঁটলেন ভারতীয় ক্রিকেটের মহারাজা।

Advertisement

এবার ভারতের সাবেক অধিনায়ক কোহলিকে ‘আনফলো’ করেছেন সৌরভ গাঙ্গুলি। অবশ্য তাদের দুজনের সম্পর্কে বরফ জমতে থাকে ২০২১ সাল থেকে। মূলত কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে সৌরভকে দায়ী করা হয়।

২০২১ বিশ্বকাপের পর ভারতের টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এর কিছুদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ওয়ানডে ফরম্যাটেও কোহলিকে নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়।

মূলত এরপর থেকেই সৌরভ ও কোহলির সম্পর্ক খারাপ হতে থাকে। যার সবশেষ প্রমাণ মিলেছে আইপিএলের ম্যাচে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!