ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জর্জিনাকে নিয়ে সুখী নন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ১৫ এপ্রিল ২০২৩
জর্জিনাকে নিয়ে সুখী নন রোনালদো
জর্জিনার সঙ্গে রোনালদো। ছবি- সংগৃহীত

পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানা রোনালদো। ফুটবলের মাঠ কিংবা মাঠের বাইরে সমান আলোচিত। নানা কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। এবারো তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, প্রেমিকা জর্জিনাকে নিয়ে সুখী নন রোনালদো! এমনই চমকপ্রদ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ‘এল ফুতবোলেরো’।

রোনালদোর দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। বিয়ে না করলেও অনেক বছর ধরেই এক ছাদের নিচে বেশ সুখে-শান্তিতেই বসবাস করছিলেন তারা। এই জুটির সংসারে দুটি সন্তানও রয়েছে। এছাড়া রোনালদোর আগের সন্তানরাও থাকেন জর্জিনার কাছেই। এক কথায় বিয়ে না করলেও সংসারটা ঠিকই করে যাচ্ছিলেন রোনালদো-জর্জিনা। 

Advertisement

‘এল ফুতবোলেরো’ এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদো-জর্জিনার সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে। জনপ্রিয় এই জুটির মধ্যে দূরত্ব সৃষ্টির কারণ নেটফ্লিক্সে প্রকাশ পাওয়া ‘আমি জর্জিনা’ নামে একটি সিরিজ। খবরটা সঙ্গে সঙ্গেই চাউর হয়েছে বিভিন্ন দেশের গণমাধ্যমে। আর তাতে উঠে এসেছে এ ঘটনা সম্পর্কে নতুন নতুন তথ্য।

রোনালদোর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একাধিক পত্রিকা লিখেছে, রোনালদো নাকি বলেছেন—বিখ্যাত হয়ে যাওয়ার পর জর্জিনা ‘আত্মকেন্দ্রিক’ হয়ে গেছেন!

সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে জর্জিনাকে নিয়ে নির্মিত শো ‘সয় জর্জিনা (আমি জর্জিনা)’। সেই ডকুমেন্টারিতে উঠে এসেছে রোনালদো-জর্জিনা সম্পর্কের অনেক গল্প। ধারণা করা যাচ্ছে, এই ডকুমেন্টারি নিয়েই কোনো একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তারকা জুটির মধ্যে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!