ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোকে নিয়ে অসন্তুষ্টি জানিয়ে যে হাল কোচের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ১২ এপ্রিল ২০২৩
রোনালদোকে নিয়ে অসন্তুষ্টি জানিয়ে যে হাল কোচের
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কে ফাটল ধরার জেরে চাকরি হারিয়েছেন আল নাসর কোচ রুডি গার্সিয়া। সম্প্রতি সিআর সেভেনকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন তিনি। তারপরই সম্পর্কের অবনতির শুরু বলে জানা গেছে।

তাছাড়া ড্রেসিংরুমের সবার সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছিল না এই কোচের। তাকে ছাঁটাই করার কারণ হিসেবে রয়েছে পারফরম্যান্স খরাও।  

দলের ফুটবলারদের সঙ্গে গার্সিয়ার সম্পর্ক এতই খারাপ হয়েছিল যে আল নাসরের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তাছাড়া ক্লাবের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে সেগুলো মেনে চলছিলেন না তিনি। ছাঁটাই হওয়ার পেছনে এই কারণগুলোও জড়িত রয়েছে।  

Advertisement

সৌদি প্রো লিগ শেষ হতে বাকি আরো সাতটি ম্যাচ। বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে তাদের ৩ পয়েন্টের ব্যবধান রয়েছে। এর আগে এরাবিয়ান সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে। এরকম বাজে পারফরম্যান্সও গার্সিয়াকে ছাঁটাই করার অন্যতম কারণ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!