ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসএলে দল কিনছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ১৩ এপ্রিল ২০২৩
পিএসএলে দল কিনছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি!
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল

অল্প সময়েই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। জাঁকজমকপূর্ণ আয়োজন, বিশ্বের সেরা সেরা খেলোয়াড়, জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্বমানের ক্রিকেট প্রযুক্তি; এসব কারণে গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে টুর্নামেন্টটি। এবার জনপ্রিয় এ টুর্নামেন্টে দল কিনতে আগ্রহী হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

সম্প্রতি গুঞ্জন উঠেছে পিএসএলে দল নিতে আগ্রহ প্রকাশ করে বিপিএলের চারবারের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিয়ে বাংলাদেশি সাংবাদিকের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য গ্রিন ম্যানদের’ ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

সেখানে বলা হয়েছে, পিএসএলে যে বাড়তি দল আসার কথা চলছে তাতে আগ্রহ প্রকাশ করেছেন নাফিসা কামাল। 

Advertisement

অবশ্য গণমাধ্যমের পক্ষ থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিডিয়া ম্যানেজার খান নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি ‘মাত্রই শুনেছেন’ বলে দাবি করেছেন তিনি।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পিএসএল ফ্র্যাঞ্চাইজির মধ্যকার এক চুক্তির কারণে আগামী দুই মৌসুমে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে বাড়তি দল থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

এ প্রসঙ্গে কয়েকদিন আগে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘পিএসএলে দলের সংখ্যা বাড়ানোর জন্য প্রচুর চাপ রয়েছে, কিন্তু এহসান মানি এবং রমিজ রাজা (সাবেক দুই পিসিবি চেয়ারম্যান) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে একটি চুক্তি করেছেন যে আগামী দুই বছরে মাত্র ছয়টি দল খেলবে।’

তিনি আরো বলেন, ‘আরো দুটি দলকে অন্তর্ভূক্ত করার একটি উচ্চ চাহিদা রয়েছে এবং এটি আরো সফল হবে, অনেকেই এর অংশ হতে আগ্রহী। এমনকি ৮ এর জায়গায় ১০ দল হলেও উচ্চ চাহিদার কারণে সেগুলোও বিক্রি হত।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!