ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার পিএসএলে বাড়ছে দল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ৭ এপ্রিল ২০২৩
এবার পিএসএলে বাড়ছে দল!
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে আসচ্ছে (পিএসএল) ভিন্নতা। আগামী মৌসুমে দুটি নতুন দল বাড়ছে। দলগুলো হলো- শিয়ালকোট ও ফয়সালাবাদ। এই দল দুটি আগামী মৌসুমে দেশটির সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চিজি লিগে যোগ দিবে। 

যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছুই বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বোর্ডটির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন, চাহিদার কারণে ভবিষ্যতে পিএসএলে দল বাড়াতে পারেন তারা। 

জাভেদ আফ্রিদি বর্তমানে পিএসএলের দল পেশোয়ার জালমির মালিকানায় রয়েছেন। সম্প্রতি ফেসবুকে তাকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির নাম জানতে চেয়ে কমেন্ট করেছিলেন একজন। আফ্রিদি সেই প্রশ্নের জবাবে জানিয়েছেন নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির কথা।

Advertisement

যদিও পিএসএলে দল না বাড়ানোর জন্য অন্য ফ্র্যাঞ্চাইজিদের কথা দিয়েছিলেন পিসিবির আগের দুই চেয়ারম্যান এহসান মানি ও রমিজ রাজা। শুরুতে পিএসএল ছিল ৮ দলের একটি প্রজেক্ট। যদিও ৬ দলের এই টুর্নামেন্ট আয়োজন করেই জনপ্রিয়তা অর্জন করেছে পিসিবি।

এ প্রসঙ্গে শেঠি বলেছিলেন, ‘পিএসএলে দল বাড়ানোর জন্য অনেকেই চাপ দিচ্ছে। অনেকেই চায় পিএসএলে দলের সংখ্যা বাড়ুক। তবে দুর্ভাগ্যজনকভাবে এহসান মানি ও রমিজ রাজা ফ্র্যাঞ্চাইজিদের আশ্বাস দিয়েছিল, আগামী ২ বছরে দলের সংখ্যা ৬ থেকে বাড়বে না। আসলে পিএসএল ছিল ৮ দলের একটা প্রজেক্ট।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!