বিশ্বমঞ্চে টাইগারদের নিয়ে এমন মন্তব্যের যর্থার্থ যুক্তিও দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সুজন।
তিনি বলেন, ঘরের মাঠে সাকিব-তামিমের দল যেভাবে দাপট দেখিয়েছে, বিশ্ব মঞ্চেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলেই ফাইনালে জায়গা করে নেবেন তারা। শুধু তাই নয়, সাকিব আল হাসানের ক্রিকেট মেধাকে কাজে লাগিয়ে টাইগাররা একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে।
.png)
বিশ্বমঞ্চের আসরের এখন আর ছয় মাসও বাকি নেই। তাই বিশ্বকাপের দল গুছাতে শুরু করে দিয়েছে প্রতিটি দেশ। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। ক্রিকেটের সবচেয়ে স্বস্তির সীমিত ওভারের ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে শুরু করে ভারত-পাকিস্তান সবাইকেই হারানোর ক্ষমতা রাখে লাল-সবুজের দল।
টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, বাংলাদেশ ফাইনাল খেলবে, এটা আমি সবসময়ই আশা করি। সত্যি কথা বলতে ওয়ানডে ফরম্যাটে আমরা যথেষ্ট ভালো দল। এই ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছি। ক্রিকেট খেলায় ভাগ্যেরও সহায়তা লাগে। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে।
অন্যদিকে টাইগারদের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান দাবি করেছিলেন, চলতি বছরটা দেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
সাকিবের সুরে তাল মেলালেন খালেদ মাহমুদ। তারও বিশ্বাস, সাকিবের বিশ্বাস পুরো দলের মধ্যে ছড়িয়ে গেছে। এ ধারা ধরে রাখলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াও অসম্ভব নয়।