ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আয়ারল্যান্ড সিরিজেও নেই সুজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ১০ এপ্রিল ২০২৩
আয়ারল্যান্ড সিরিজেও নেই সুজন
খালেদ মাহমুদ সুজন

ভারতের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে হোম সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগাররা আরো দুটি সিরিজ খেললেও দলের সঙ্গে ছিলেন না সুজন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও ফিরছেন না তিনি। 

এর আগে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, দেশের বাইরের সিরিজে সুজনকে দায়িত্ব দিয়ে আবারো পাঠানো হবে। কিন্তু আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি দলের সঙ্গে যাচ্ছেন না।

সোমবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, না, উনি এই সিরিজে থাকবেন না।

Advertisement

এদিকে সিলেটে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে।

তিনি আরো বলেন, পহেলা মে আমরা ইংল্যান্ডের বিমানে উঠব। সেখানে পৌঁছে একটা প্রস্তুতি ম্যাচ আছে। এসেক্সের কাছাকাছি একটি মাঠে আমরা প্রস্তুতি ম্যাচটি খেলব। লন্ডন থেকে এসেক্সে যেতে প্রায় ঘন্টাখানেক লাগে, তাই আমরা এসেক্সেই থাকব।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের আগে চলতি মাসে ঘরের মাঠে ক্যাম্প করবে তামিম ইকবালের দল। আগামী ২৬ এপ্রিল থেকে সিলেটে অনুষ্ঠিত হবে ৩ দিনের ক্যাম্প। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!